Header Ads

আলস্যতা এই তরুণ সমাজের একটি বড় সমস্যা

আলস্যতা এই তরুণ সমাজের একটি বড় সমস্যা 


কোনো কাজ শুরু করা উচিত অথচ অলসতার জন্য আর শুরু করা হয়ে উঠেনি। এই কাহিনী আমাদের সবার সাথেই জীবনে কখনো না কখনো হয়েছে।এই আলস্যতাকে কীভাবে মোকাবেলা করা যায় তার জন্য ছোট্ট একটা জাপানীজ ট্রিকস শেখাবো আজ।
জাপানী ঐতিহ্যে পরিশ্রমী হবার এবং নিজ লক্ষ্যে অবিচল থাকার মূল্য অনেক।কিন্তু নিজ লক্ষ্যের জন্য অবিচল থেকে কাজ করে যাওয়া অলস মানুষের জন্য খুব কঠিন। তাই জাপানে কার্যকরী এক পদ্ধতি ব্যবহার করা হয় যাতে অলস মানুষ তার লক্ষ্য থেকে সরে যেতে না পারে। এই পদ্ধতির নাম হলো Kaizen যা এক মিনিটের নীতি নামেও পরিচিত।এই পদ্ধতিতে আপনি প্রতিদিন এক মিনিট ধরে এমন কিছু অনুশীলন করুন যা থেকে আপনি উপকৃত হতে পারবেন।এই এক মিনিটের অনুশীলন প্রতিদিন নির্দিষ্ট সময়ে হতে হবে।আপনি এই এক মিনিটে কোনো ভালো বই পড়া শুরু করতে পারেন,কোনো নতুন ভাষা শেখা শুরু করতে পারেন বা আপনার যে কাজ শুরু করা দরকার তা শুরু করতে পারেন। এর ফলে অতি অলস মানুষ ও প্রতিদিন এক মিনিট ভালো কিছু শেখাতে ব্যয় করবে।ভালো অনুশীলন এক ঘন্টা বা আধ ঘন্টা ধরে করতে হলে সেক্ষেত্রে অলস মানুষের জন্য তা শুরু করা কঠিন হয়ে যেতো।প্রচুর ধৈর্য্যের ও প্রয়োজন হতো। কিন্তু প্রতিদিন এক মিনিট ব্যয় করা খুব কঠিন কিছু না।বাস্তবে যে কোনো কাজ শুরু করার জন্য এই পদ্ধতি বেশ কার্যকরী।এতে আত্মবিশ্বাস ও বাড়ে। তাই যারা ভাবছেন কোনো কাজ শুরু করা দরকার,কিন্তু তা শুরু করা হচ্ছেনা তারা এই পদ্ধতি প্র‍য়োগ করে দেখতে পারেন।


No comments

Powered by Blogger.